
আমাদের লক্ষ্য
প্রতিবেশীর প্রয়োজনে
প্রতিবেশী
ডেলিভারি এক্সপ্রেস শুধু একটি সার্ভিস নয়, এটি একটি সামাজিক বন্ধন। আমাদের স্বপ্ন— আপনার পাশের বাসার কেউ যখন অফিস থেকে ফিরবেন, তখন আপনার প্রয়োজনীয় জিনিসটি তিনিই নিয়ে আসবেন।
"রহিম সাহেব খিলক্ষেত থেকে ফেরার পথে অ্যাপে দেখলেন তার প্রতিবেশী বেগম আম্মার কিছু জরুরি গ্রোসারি দরকার। তিনি আসার পথে সেগুলো নিয়ে আসলেন। বেগম আম্মা দ্রুত জিনিস পেলেন, আর রহিম সাহেব যাতায়াত খরচটা তুলে নিলেন।"
এভাবে আমরা একে অপরকে সাহায্য করছি, সময় বাঁচাচ্ছি এবং এলাকার অর্থনীতিকে শক্তিশালী করছি।
আমাদের পরবর্তী গন্তব্য
খুব শীঘ্রই এই এলাকাগুলোতে আমাদের সেবা শুরু হবে




